News Flash

Image

পানীয় জলের তীব্র সংকটে কৈলাসহর, উত্তাল জনগণ

আগরতলা, ৮ মে : কৈলাসহর পুর পরিষদের ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দেড় বছর ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। সমস্যার সমাধান না হওয়ায় আজ স্থানীয় ষাটোর্ধ্ব নাগরিকরা ডি ডাব্লিউ এস অফিসে ডেপুটেশন দিয়েছেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দিনে দু’বেলা জল মিলছে না, অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমীর বিশ্বাস জানান, সকাল-বিকাল জল মিলছে না, অফিসে গিয়েও অধিকাংশ সময় আধিকারিকদের পাওয়া যায় না।ডি ডাব্লিউ এস-এর এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ারের বক্তব্য, কয়েকদিনের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে সূত্র অনুযায়ী, পুর পরিষদ গত দু’বছরে ৩২ লক্ষ টাকার জল বিল পরিশোধ করেনি ডি ডাব্লিউ এস দপ্তরকে। তা সত্ত্বেও বাসিন্দাদের থেকে নিয়মিত জল কর আদায় করছে কৈলাসহর পুর পরিপরিষদ। জল জীবন মিশন ও অটল জলধারার বিপুল খরচের মধ্যেও শহরে জলসঙ্কট। এই অবস্থায় গ্রামাঞ্চলের হাল কল্পনা করাই যথেষ্ট। প্রশাসনের নিষ্ক্রিয়তায় জনরোষ ক্রমেই বাড়ছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top