News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, পাঞ্জাব-রাজস্থান-জম্মুতে পাকিস্তানের হামলা, লাহোর-শিয়ালকোট সহ সাতটি শহরে ভারতের প্রতিশোধ
Image

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, পাঞ্জাব-রাজস্থান-জম্মুতে পাকিস্তানের হামলা, লাহোর-শিয়ালকোট সহ সাতটি শহরে ভারতের প্রতিশোধ

নয়াদিল্লি/জম্মু : কাপুরুষিত হামলায় আবারও পাকিস্তান নিজেদের জাত চিনিয়েছে। ভারতের বিভিন্ন শহরে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। অবশ্য, ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের হাড় কাপুনি উঠে গেছে। তাঁরা নিজ দেশের সাতটি শহরকে ব্ল্যাকআউট করতে বাধ্য হয়েছে।

ভারত-পাকিস্তান সীমান্তে ফের একবার চরম উত্তেজনা। বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের পক্ষ থেকে জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কিন্তু, পাকিস্তানের সমস্ত হামলা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা বাহিনী। পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী লাহোর ও শিয়ালকোট সহ সাতটি শহরে হামলা চালিয়েছে বলে সেনা সূত্রে খবর। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে উদ্বেগে গোটা অঞ্চল।

জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত পাঠানকোট শহর পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার রাতেই সেখানে একাধিক পাক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। নিরাপত্তার কারণে গোটা এলাকায় আলো নিভিয়ে ‘ব্ল্যাকআউট’ ঘোষণা করা হয়, নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের হামলা শুধুমাত্র জম্মুতেই সীমাবদ্ধ থাকেনি। পাঞ্জাব ও রাজস্থানের একাধিক সীমান্তবর্তী এলাকাতেও ড্রোন ও মর্টার হামলা হয়েছে। অমৃতসর, চণ্ডীগড়, এমনকি গুজরাটের কচ্ছ এলাকাতেও আলো নিভিয়ে সতর্কতা জারি করা হয়েছে। চণ্ডীগড়ে বাজানো হয়েছে সাইরেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জম্মু, পঠানকোট, উধমপুরে সেনাঘাঁটি লক্ষ্য করে পাক হামলা প্রতিহত করেছে ভারত।

এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সিডিএস অনিল চৌহান পরিস্থিতির উপর নজর রাখছেন। রাজস্থানের পোখরণে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র এস-৪০০ ‘সুদর্শন চক্র’ দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। ফালোড়ি বায়ুসেনা ঘাঁটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ভারতীয় সেনা একটি পাক ড্রোনকে গুলি করে নামিয়েছে।

জম্মুর রাজৌরি, উরি সেক্টর ও শ্রীনগর হাইওয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ কাশ্মীরের খুদরু অর্ডিন্যান্স ডিপোতেও বিস্ফোরণ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। শুধু তাই নয়, পাকিস্তানের তিনটি ফাইটার জেট ভারতীয় সেনা ধ্বংস করেছে। তার মধ্যে পাকিস্তানের এক বায়ু সেনা কর্মীকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছে।

সীমান্তে উত্তেজনার মাত্রা বাড়তেই কূটনৈতিক স্তরে তৎপর হয়েছে আমেরিকা। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে আলাদা আলাদা ফোনে কথা বলেন। দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার বার্তা দিয়েছে ওয়াশিংটন।

উল্লেখ্য, সম্প্রতি জম্মুর পহেলগাঁও-এ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। তার পাল্টা জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাকিস্তান এই অভিযানের তীব্র নিন্দা করে একে “উসকানি ছাড়া কাপুরুষোচিত হামলা” বলে আখ্যা দেয়।

জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাঠানকোট ও জম্মুর এয়ারবেসে সতর্কতা হিসেবে বাজানো হচ্ছে সাইরেন। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত আর সীমিত পর্যায়ে নেই, এটি এক পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষের দিকে এগিয়ে যেতে পারে। ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রতিটি হামলার উপযুক্ত জবাব দিচ্ছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যে তিন সেনা প্রধান সন্ধ্যার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসেছেন।

Releated Posts

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বড়দোয়ালী মণ্ডলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযানের সূচনা

আগরতলা, ১৪ মে: বিজেপির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে শুরু হলো “পণ্ডিত…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top