News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একাত্তরে ভারতের অবদান ভুলে পাকিস্তানকে সমর্থন করছে বাংলাদেশ : প্রদ্যুৎ
Image

একাত্তরে ভারতের অবদান ভুলে পাকিস্তানকে সমর্থন করছে বাংলাদেশ : প্রদ্যুৎ

আগরতলা, ৮ মে : ১৯৭১ সালে বাংলাদেশের নাগরিকদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে পাকিস্তান। কিন্তু যে ভারত বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার বিরুদ্বেই আজ পাকিস্তানকে সমর্থন করছে বাংলাদেশ। তারা তাদের শত্রুর সঙ্গে হাত মেলাচ্ছে। আজ ভারত – পাকিস্তান ইস্যুতে এভাবেই বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদানের কথা মনে করিয়ে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।

এদিন সামাজিক মাধ্যমে এসে ভারত – পাকিস্তান ইস্যুতে তিনি বলেন, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে শক্রুদেশের বিরুদ্ধে হামলে পড়েছে ভারতীয় সেনা তিনি তার জন্য সেনাদের কুর্নিশ জানান। পাশাপাশি এই বিপদ মুহূর্তে শাসক ও বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়টিকেও তিনি সাধুবাদ জানান। তিনি বলেন, পাকিস্তান বরাবরই জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ভারত যে ব্যবস্থা গ্রহন করছে তা যথাযথ। পাশাপাশি তিনি বাংলাদেশের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশের দিকে সবসময় বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সার্বিকভাবে সাহায্য করেছে ভারত। কিন্তু ১৯৭১সালে পাকিস্তান তাদের নির্বিচারে অত্যাচার করেছে। আজ সেই পাকিস্তানকেই সমর্থন করছে বাংলাদেশ। এর তীব্র নিন্দা করেন তিনি। এই বিপদ মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top