News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার সাফল্যে গর্বিত ত্রিপুরা, প্রধানমন্ত্রী মোদী ও সেনাবাহিনীকে মুখ্যমন্ত্রীর ধন্যবাদ
Image

অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার সাফল্যে গর্বিত ত্রিপুরা, প্রধানমন্ত্রী মোদী ও সেনাবাহিনীকে মুখ্যমন্ত্রীর ধন্যবাদ

আগরতলা, ৭ মে: পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন হওয়ায় গর্বিত ত্রিপুরাবাসী। বুধবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং সেনাবাহিনীর সাহসিকতায় জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, “পহেলগাঁও-তে জঙ্গি হামলায় আমাদের ভারতীয় ভাইদের শহিদ হওয়া মর্মান্তিক। তবে প্রধানমন্ত্রী মোদী এবং ভারতীয় সেনা যে প্রত্যুত্তর দিয়েছেন, তাতে গোটা দেশ যেমন গর্বিত, তেমনি ত্রিপুরাবাসীও তাঁদের পাশে রয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভারতীয় সেনার দক্ষতা ও সাহসিকতা প্রশংসনীয়। দেশের নিরাপত্তা রক্ষায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমাদের সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ত্রিপুরার পক্ষ থেকে এই পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে ত্রিপুরাবাসী সর্বদা ভারতীয় সেনা ও সরকারের পাশে রয়েছে।

Releated Posts

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার রক্ষায় সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিয়ে সেমিনার

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে   “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

তেলিয়ামুড়া, ২৮ জুন: রাজধানীর লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক প্রদীপ দাস (৪৬)-এর মৃতদেহ রবিবার সকালে বাড়ির পাশের একটি…

ByByReshmi Debnath Jun 28, 2026

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top