News Flash

  • Home
  • দেশ
  • বিকশিত ভারতের পথ কৃষকের ক্ষেত পেরিয়েই যায়: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Image

বিকশিত ভারতের পথ কৃষকের ক্ষেত পেরিয়েই যায়: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

গ্বালিয়র, ৫ মে: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে তার পথ কৃষকের ক্ষেত পেরিয়ে যেতে হবে। তাই কৃষিক্ষেত্রে কাজ করা প্রতিষ্ঠান এবং কৃষি শিক্ষার্থীদের দায়িত্ব—তারা যেন কৃষকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধি আনার জন্য ভূমিকা পালন করেন।

গতকাল মধ্যপ্রদেশের গ্বালিয়রে রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে এক আলোচনা সভায় উপরাষ্ট্রপতি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এখন সময় এসেছে কৃষকদের শুধুমাত্র ফসল উৎপাদক হিসেবে নয়, একজন “কৃষি উদ্যোক্তা” হিসেবে গড়ে তোলার। এ লক্ষ্যে কৃষি শিক্ষার্থীদের প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে ক্ষেত্রটিতে বৈপ্লবিক পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব, কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরবিন্দ কুমার শুক্লাও উপস্থিত ছিলেন।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top