News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর রেলস্টেশনে যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার, বৈধ নথিপত্র না থাকায় আটক
Image

ধর্মনগর রেলস্টেশনে যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার, বৈধ নথিপত্র না থাকায় আটক

ধর্মনগর, ৪ মে : ধর্মনগর রেলস্টেশনে আজ সকালে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো যাত্রীরা। আগরতলাগামী একটি ট্রেনে তল্লাশির সময় এক যুবকের কাছ থেকে প্রায় ২৩ লক্ষ ৯৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপিএস)।

আটককৃত যুবকের নাম রাহুল দেবনাথ, তিনি উত্তর ত্রিপুরার ধর্মনগরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। তাঁর নিজস্ব স্বর্ণের দোকান রয়েছে ডিএল মার্কেট এলাকায়।

জিআরপিএস সূত্রে জানা গেছে, এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের জন্য কোনো বৈধ নথিপত্র রাহুল দেখাতে পারেননি। ফলে সন্দেহজনক লেনদেন বা অন্য কোনো বেআইনি কার্যকলাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বর্তমানে রাহুলকে ধর্মনগর জিআরপিএস থানায় জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি ঘিরে ধর্মনগর রেলস্টেশন ও আশপাশে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।
_________

Releated Posts

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top