News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের অফিস ভবন উদ্বোধনে নারায়ণ পূজা
Image

বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের অফিস ভবন উদ্বোধনে নারায়ণ পূজা

আগরতলা, ৪ মে : ২০১৪ সালে প্রতিষ্ঠিত বৈদিক ব্রাহ্মণ সমাজ এতদিন ধরে বিভিন্ন পার্ক বা স্কুলে তাদের সম্মেলন ও কার্যক্রম পরিচালনা করলেও এবার তারা পেল নিজস্ব ঠিকানা। কৃষ্ণনগরের স্কাইলার্ক ক্লাব সংলগ্ন এলাকায় সম্প্রতি উদ্বোধন হলো সংগঠনের অফিস ভবন।

রবিবার নারায়ণ পূজার মধ্য দিয়ে এই নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, সভাপতি জীবনকৃষ্ণ ভট্টাচার্য, চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা পন্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে জানান, বৈদিক ব্রাহ্মণ সমাজের মূল উদ্দেশ্য হল ব্রাহ্মণদের সংগঠিত করা এবং পূজার্চনার বিভিন্ন নিয়ম ও মন্ত্রের প্রকৃত অর্থ সকলের কাছে স্পষ্ট করা। পূজার সময় জজমানদেরকে যেন ব্রাহ্মণরা যথাযথভাবে মন্ত্রের তাৎপর্য বুঝিয়ে দেন, সেই আহ্বান জানানো হয়।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top