News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই নেশাগ্রস্ত যুবক হাতে রক্তাক্ত এক ব্যক্তি
Image

দুই নেশাগ্রস্ত যুবক হাতে রক্তাক্ত এক ব্যক্তি

তেলিয়ামুড়া, ৩ মে- দুই উশৃংখল নেশাগ্রস্ত যুবক নেশা সামগ্রী ক্রয় করার জন্য ওই সাধুর কাছ থেকে টাকা আদায় করতে যায়। কিন্তু সেই সাধুর কাছে টাকা না পেয়ে তার উপর হামলে পড়ে। নেশাগ্রস্ত সেই যুবক বেধড়কভাবে সে সাধুকে মারধর করে যার ফলে সেই সাধু মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

প্রসঙ্গত, সত্যিই আমাদের সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে তা ভাবলে অবাক হতে হয়। নেশার সাম্রাজ্য যেন চারিদিকে সমাজ’কে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আর সেই নেশার কবলে পড়ে একাংশ যুবকরা তাদের মানসিক জ্ঞান হারিয়ে ফেলছে। সেই নেশার টাকার যোগান দিতেই একাংশ নেশাগ্রস্ত উশৃংখল যুবক বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ,চুরি থেকে শুরু করে মানুষের উপর হামলে পড়ছেন। এমনই এক ঘটনা উঠে আসলো তেলিয়ামুড়া থেকে।

সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত শ্মশান ঘাটে দীর্ঘদিন ধরে এক সাধু বাস করে আসছিলেন। শনিবার সকাল নাগাদ দুই উশৃংখল নেশাগ্রস্ত যুবক নেশা সামগ্রী ক্রয় করার জন্য ওই সাধুর কাছ থেকে টাকা আদায় করতে যায়। কিন্তু সেই সাধুর কাছে টাকা না পেয়ে তার উপর হামলে পড়ে। নেশাগ্রস্ত সেই যুবক বেধড়কভাবে সে সাধু’কে মারধর করে যার ফলে সেই সাধু মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

তবে স্থানীয়রা সেই দুই যুবকের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছে যার নাম ভজন দেবনাথ, বাড়ি চাকমাঘাট বলে জানা গিয়েছে। পরবর্তী সময় স্থানীয়রা অ্যাম্বুলেন্সের সহায়তায় সেই সাধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে সেই সাধুর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা গেছে ওই সাধুর নাম দীপক আচার্য্য, তার বাড়ি খয়েরপুর এলাকায়। আজ থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে উনি সংসারে মায়া ত্যাগ করে সন্যাস ধর্ম গ্ৰহন‌ করেন। তবে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তৎসঙ্গে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে প্রশাসন সেই নেশাগ্রস্ত ২ যুবক’কে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top