News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির শাসন প্রশ্নে ভয় পায়, গ্লোবাল প্রেস ফ্রিডম সূচকে ভারতের র‍্যাঙ্কিং নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী স্টালিনের
Image

বিজেপির শাসন প্রশ্নে ভয় পায়, গ্লোবাল প্রেস ফ্রিডম সূচকে ভারতের র‍্যাঙ্কিং নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী স্টালিনের

নয়াদিল্লি, ৩ মে : বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্টালিন। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি বলেন, সাংবাদিকতার উপর দমননীতি চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র, যার ফলেই গ্লোবাল প্রেস ফ্রিডম সূচকে ভারতের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।

স্টালিনের কথায়, “ভারত গ্লোবাল প্রেস ফ্রিডম ইনডেক্স-এ ১৫১ নম্বরে নেমে এসেছে। কেন?”—এই প্রশ্ন তুলে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, “বিজেপি সরকার প্রশ্নকে ভয় পায়। সংবাদমাধ্যমের অফিসে হানা দেয়, সাংবাদিকদের গ্রেফতার করে এবং যাঁরা দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন কিংবা সংখ্যাগরিষ্ঠতাবাদী নীতি নিয়ে মুখ খোলে, তাঁদের কণ্ঠরোধ করে।”

স্টালিন আরও বলেন, শুধু সংবাদমাধ্যম নয়, সাধারণ নাগরিকের তথ্য জানার অধিকারও আজ সঙ্কটে। এই পরিস্থিতিকে গণতন্ত্রের পক্ষে এক গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করেন তিনি। তিনি লেখেন, “এই বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে মনে করিয়ে দিতে চাই, সাহসী সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র অন্ধকারেই ডুবে যায়। তাই আমাদের প্রেসের স্বাধীনতাকে রক্ষা করতে হবে—শুধু সাংবাদিকদের জন্য নয়, সমস্ত নাগরিকের জানার ও প্রশ্ন তোলার অধিকার রক্ষার জন্য।”

প্রসঙ্গত, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF)-এর প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতের র‍্যাঙ্কিং ধারাবাহিকভাবে নিম্নগামী। ২০২০ ও ২০২১ সালে ছিল ১৪২, যা ২০২২-এ নেমে আসে ১৫০ তে, ২০২৩ সালে আরও খারাপ হয়ে দাঁড়ায় ১৬১-তে, এবং ২০২৪ সালে অল্প উন্নতি করে ১৫৯-এ পৌঁছেছে।

Releated Posts

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top