News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে কৈলাসহরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল
Image

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে কৈলাসহরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২ মে: হিন্দুস্থান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ” এই স্লোগানকে সামনে রেখে আজ ঊনকোটি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরের রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়েছে। এদিনের মিছিলটি কৈলাসহর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে প্রায় ৩ হাজারের মত কর্মী সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, বরিষ্ঠ কংগ্রেস সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য্য, যুব কংগ্রেস সভাপতি দেবাংশু দাস সহ একাধিক দলীয় নেতা ও কর্মী। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পহেলগাম-এ সন্ত্রাসী হামলার কড়া শাস্তির দাবি, সংবিধান ও গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন প্রত্যাহারের মতো একাধিক ইস্যু তুলে ধরেন।

এদিন বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, দেশজুড়ে লাগামছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের যেভাবে বারবার হামলা চালাতে দেখা যাচ্ছে তাতে অবিলম্বে লাগাম টানা প্রয়োজন। আমরা চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এদিন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, এই সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর এর সরাসরি প্রভাব পরছে। সম্প্রতি পেহেলগামে ২৮ জন নিরীহ পর্যটককে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গীরা যেভাবে নির্বিচারে হত্যা করেছে তাদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। এছাড়াও দেশে কেন্দ্রীয় সরকার কর্তৃক আনা ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবিও তোলা হয়। তিনি বলেন আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আজ পথে নেমেছি। এই আন্দোলন শুধু একটি দলীয় কর্মসূচি নয়, এটি দেশের স্বার্থে গণ-আন্দোলনের শুরু।

এদিন বিক্ষোভ মিছিল ঘিরে গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। তবে শান্তিপূর্ণভাবেই মিছিল সম্পন্ন হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top