News Flash

Image

আসামেও উৎসবের আমেজে ভোট, বারইগ্রামে সকাল থেকে দীর্ঘ লাইন

করিমগঞ্জ, ২ মে : ত্রিপুরার ন্যায় পার্শ্ববর্তী আসাম রাজ্যেও আজ এক প্রাণবন্ত গণতান্ত্রিক পর্ব চলছে। আসামে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভোটকেন্দ্রগুলিতে সকাল হতেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে।

ত্রিপুরার মতই আসাম রাজ্যের জনগণের মধ্যেও দেখা যাচ্ছে ভোটকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ। মানুষের মুখে ভোটাধিকার প্রয়োগের আনন্দ, চোখেমুখে উৎসাহ আর প্রত্যাশা। প্রত্যন্ত অঞ্চল হোক বা শহরাঞ্চল—সবখানেই সকালের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভোটদাতারা রওনা দিয়েছেন কেন্দ্রে।

এই চিত্র বিশেষভাবে ধরা পড়েছে আসামের শ্রীভূমি জেলার বারইগ্রাম এলাকায়। সেখানে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা উৎসবের পোশাকে, পরিবার-পরিজন নিয়ে রওনা হয়েছেন ভোটকেন্দ্রের দিকে। নারীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।

বারইগ্রামে সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে উপচে পড়া ভিড়, পুলিশ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা কঠোর নিরাপত্তা এবং নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে দিনভর তৎপর। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।

জনগণের এই সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি তাঁদের আস্থা ও দায়িত্ববোধের পরিচয় বহন করে। আসাম রাজ্যের মানুষ যেমনভাবে আজ ভোট উৎসবে সামিল হয়েছেন, তা নিঃসন্দেহে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top