News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে অপহৃতা নাবালিকা
Image

শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে অপহৃতা নাবালিকা

আগরতলা, ২ মে: শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে অপহৃতা হয়েছে এক নাবালিকা। তাকে উদ্ধারের চেষ্টায় আমতলি থানার পুলিশ। ওই ঘটনায় আমতলী থানার অন্তর্গত রানির খামার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাণী খামার এলাকার ১৬ বছরের এক নাবালিকা মেয়ে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ির কাছাকাছি শিক্ষকের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে ওই নাবালিকা মেয়েটির বাবার কাছে ফোন আসে যে নাকি রানীর খামার এলাকার সুখেন দাসের ছেলে অলক দাস উরফে কাজল ওই নাবালিকা মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে এবং আর নাকি বাড়িতে আসবেনা । হঠাৎ এই ফোন পেয়ে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন দিশেহারা হয়ে যায় এবং সাথে সাথেই নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন আমতলী থানা এসে বিষয়টি মৌখিকভাবে আমতলী থানার পুলিশকে জানায়। পুলিশ সঙ্গে সঙ্গেই অলক দাস উরফে কাজলের বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে অলক দাস এবং নাবালিকা মেয়েটিকে না পেয়ে অলক দাসের পরিবারের লোকজনদের হুশিয়ারি দেয় যে খুব শীঘ্রই যেন নাবালিকা মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়। শুক্রবার সকাল হয়ে গেলেও নাবালিকা মেয়েটির কোন সন্ধান না পেয়ে অবশেষে তার পরিবারের লোকজন আমতলী থানায় অলক দাস উরফে কাজলের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে।

আমতলী থানার পুলিশ মামলা হাতে পেয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার সহ অভিযুক্ত অপহরণকারী অলক দাস উরফে কাজলকে গ্রেফতারের জন্য মাঠে নামে। শুক্রবার দুপুরেও মিতালী থানার শ্রাবন্তী সুস্মিতা দেবনাথ সহ পুলিশ ও টি এস আর বাহিনী অভিযুক্ত অপহরণকারীর বাড়িতে গিয়ে তার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় শুক্রবার সন্ধ্যার মধ্যে যেন অভিযুক্ত অপহরণকারী নাবালিকা মেয়েটিকে নিয়ে আমতলী থানায় আত্মসমর্থন করে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top