News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীররাতে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা, দোষীদের গ্রেফতারের দাবি
Image

গভীররাতে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা, দোষীদের গ্রেফতারের দাবি

অমরপুর, ২ মে: বৃহস্পতিবার গভীর রাতে অমরপুর বিধানসভা কেন্দ্রের মালবাসা এলাকার কংগ্রেস কর্মীর বাড়িতে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হামলা করে কংগ্রেস কর্মী সঞ্জীব দেবনাথের বাড়িঘর ভাংচুর করে, রেহাই পায়নি ঠাকুর ঘরও। হামলায় আহত হয়েছেন সঞ্জিব দেবনাথ সহ উনার বৃদ্ধ মা, স্ত্রী, ভাতিজি।

খবর পেয়ে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল অমরপুর সফর করেন। হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন। পরবর্তী সময় মালবাসা আক্রান্ত কংগ্রেস কর্মী বাড়িতে গিয়ে দেখা করেন। এই ঘটনার নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি করেন।

প্রতিনিধি দলে ছিলেন অমরপুর ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, মাতারবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি জয়দেব কান্তি রায়, প্রাক্তন সামরিক কর্মকর্তা সঞ্জীব দাস, কংগ্রেস নেতা প্রশান্ত সিনহা যুব নেতা বিট্টু দাস প্রমুখ।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top