News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ ও ভোটার তালিকাকে নির্ভুল করতে ভারতের নির্বাচন কমিশনের কিছু নতুন উদ্যোগ
Image

নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ ও ভোটার তালিকাকে নির্ভুল করতে ভারতের নির্বাচন কমিশনের কিছু নতুন উদ্যোগ

আগরতলা, ১ মে : নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ ও ভোটার তালিকাকে নির্ভুল করার উদ্দেশ্যে ভারতের নির্বাচন কমিশন কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এবছরের মার্চ মাসে নির্বাচন কমিশনার ড. সুখবীর সিন্ধু এবং ডা. বিবেক যোশীর উপস্থিতিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে আলোচনা করেছিলেন সেই অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন থেকে রেজিস্ট্রেশন অব ইলেকটরস রুলস, ১৯৬০-এর রুল নং ৯ এবং রেজিস্ট্রেশন অব বার্থস এন্ড ডেথস অ্যাক্ট ১৯৬৯ (২০২৩-এ সংশোধিত)-এর ৩ (খ) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন মৃত্যু সংক্রান্ত তথ্য রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার কাছ থেকে সংগ্রহ করবে। এতে ইআরও-রা সময়মত মৃত্যু সংক্রান্ত তথ্য পাবেন। ফলে বিএলও’রাও ফিন্ড ডিজিটের সময় ফর্ম ৭ এর জন্য অপেক্ষা না করে নিজেরাই তা যাচাই করে নিতে পারবেন।

ভোটার ইনফরমেশন স্লিপটিকে আরও নির্বাচকবান্ধব বানাতে কমিশন এটি নতুন করে ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সিরিয়্যাল নম্বর ও পার্ট নম্বর আরও বড় অক্ষরে প্রদর্শিত থাকবে যাতে ভোটাররা তাদের ভোট কেন্দ্র সহজেই চিহ্নিত করতে পারে। এতে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরাও নির্বাচক তালিকায় সহজেই তাদের নাম খুঁজে পাবেন।

তাছাড়া নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে ইআরও দ্বারা নিযুক্ত সমস্ত বিএলও-দের যেন সচিত্র পরিচয়পত্র দেওয়া হয় যাতে ভোটার ভেরিফিকেশন এবং নিবন্ধীকরণ প্রক্রিয়ার সময় ভোটার নির্ভরযোগ্যতার সাথে বিএলও-দের সাথে আলোচনা করতে পারেন। কেননা বিএলও-রাই হচ্ছেন নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এবং ভোটারদের মধ্যে প্রথম সংযোগের মাধ্যম। তাই বাড়ি বাড়ি সমীক্ষার সময়ও এটা প্রয়োজন যে বিএলও-দের যেন ভোটার সহজেই চিহ্নিত করতে পারেন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ ডেপুটি ডাইরেক্টর পি পবন এ সংবাদ জানিয়েছেন।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top