News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বামফ্রন্ট সরকারের আমলে অনুষ্ঠানের করে চাকরি দেওয়া হয়নি : জিতেন্দ্র
Image

বামফ্রন্ট সরকারের আমলে অনুষ্ঠানের করে চাকরি দেওয়া হয়নি : জিতেন্দ্র

আগরতলা, ১ মে : বামফ্রন্ট সরকারের আমলে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। বর্তমান সময়ে মন্ত্রী-বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। আসলে তাতে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। আজ বিজেপি সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির দাবি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

এদিন তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে এইভাবে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। এমনকি, কেউ বলতে পারবে না বামফ্রন্ট আমলে পার্টি অফিসে ডেকে নিয়ে অফার লেটার বিতরণ করা হয়েছে। তাঁর দাবি, বামফ্রন্ট আমলে চাকরির ইন্টারভিউ হয়েছে এবং প্রক্রিয়া শেষে ডাক যোগে অফার লেটার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে মন্ত্রী-বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। এটা কি রাজনৈতিক প্রভাব খাটানো নয় কি, বলে প্রশ্ন তুললেন তিনি।

এদিন তিনি আরও বলেন, পিএসডি ডিগ্রি প্রাপ্তরা এখন জেআরবিটি গ্রুপ ডি-র চাকরী পাচ্ছেন। বিজেপি সরকারের আমলে বেকার সমস্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না। উল্টো বহি:রাজ্যের যুবক যুবতীরা পড়াশোনা কম হয়েও চাকুরী পাচ্ছেন। কিন্তু বিজেপি সরকার দাবি করছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরী দেওয়া হচ্ছে। কাকে বোকা বানাচ্ছে সরকার, বলে প্রশ্ন ছুঁড়েন তিনি। তাঁর কথায়, বিভিন্ন দপ্তরের প্রচুর শূন্যপদ রয়েছে। তারপরও সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top