News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মনগরে ডেপুটেশন বাম যুব সংগঠনের
Image

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মনগরে ডেপুটেশন বাম যুব সংগঠনের

আগরতলা, ৩০ এপ্রিল: তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে উত্তর জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।

এদিন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, সারা রাজ্যের সাথে ধর্মনগরে ডিএম অফিস চলো কর্মসূচি পালন করা হয়েছে। বিজেপি সরকারের আমলে রাজ্যে দুর্নীতি ও জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। চারিদিকে নেশার রমরমা বাণিজ্য চলছে। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাঁর কথায়, রাজ্যে আইনের শাসন তলানিতে ঠেকেছে। আইনের শাসন বলতে কিছুই নেই। তাছাড়া, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। তাই বাম সংগঠনের তরফ থেকে কর্মসংস্থান, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান এবং নেশা ও নেশাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top