News Flash

Image

রেলওয়ে স্টেশনে পাওয়ার কার থেকে এইচএসডি তেল চুরি, ধৃত চার

মালিগাঁও, ৩০ এপ্রিল : গুয়াহাটী রেলওয়ে স্টেশনে ট্রেন নং ১২০৬৭ আপ-এর জেনারেটর ব্রেক ভ্যান থেকে হাই-স্পিড ডিজেল (এইচএসডি)তেল চুরির ঘটনায় ২৯ এপ্রিল, ২০২৫ তারিখে গুয়াহাটির রেলওয়ে সুরক্ষা বাহিনীয়ে (আরপিএফ) ৪জন ব্যক্তিকে গ্রেফতার করেছেন। এসি/টিএল/গুয়াহাটি-এর সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার তরফ থেকে একটি মেমো দ্বারা পাওয়ার কার থেকে এইচএসডি তেল চুরির কথা জানানো হয়েছিল।

তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে আরপিএফ-এর অফিসার ও কর্মীরা তাৎক্ষণিকভাবে একটি অভিযান ও তল্লাশি চালায়। তাদের প্রচেষ্টায় চারজন অপরাধীকে সফলভাবে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া ১০ লিটার এইচএসডি তেল উদ্ধার করা হয়।

এই ঘটনার সাথে সম্পর্কিত,রেলওয়ে সম্পত্তি (বেআইনি দখল) আইনের ধারা ৩ (ক) এবং রেলওয়ে আইনের ধারা ১৫৪ এবং ১৬৪ এর অধীনে ২৯ এপ্রিল, ২০২৫ তারিখের মামলা নং ০৭/২৫ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের সন্মানীয় স্পেশাল রেলওয়ে ম্যাজিস্ট্রেট (এসআরএম),গুয়াহাটির সামনে হাজির করা হয় এবং আরপিএফ/গুয়াহাটির ইনকোয়ারি অফিসার (ইও)-এর অনুরোধে তাদের জুডিশিয়াল কাস্টোডিতে পাঠানো হয়েছে। চারজন অভিযুক্তকেই কেন্দ্রীয় কারাগার, লখরা, গুয়াহাটিতে পাঠানো হয়েছে।

বর্তমান ঘটনা ছাড়াও, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে মার্চ মাসে ১৯ জন চোর গ্রেফতার হয়েছে। এপ্রিল মাসেও তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, বর্তমান তারিখ পর্যন্ত আরও ২২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরপিএফ রেলওয়ে সম্পদের সুরক্ষা এবং জোন জুড়ে রেল অপারেশনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের নিষ্ঠা পুনর্ব্যক্ত করেছে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top