News Flash

Image

মিজোরামে দশমের ফল প্রকাশ, পাসের হার ৭৬.৬৮%, শীর্ষে আইজলের পি.সি. লালথাকিমি

আইজল, ২৯ এপ্রিল : মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন (MBSE) আজ ২০২৫ সালের দশম পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। চলতি বছরে মোট পাসের হার দাঁড়িয়েছে ৭৬.৬৮ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩.৩১ শতাংশ বেশি।

ছাত্রীদের মধ্যে পাসের হার ৭৫.৬৩ শতাংশ এবং ছাত্রদের মধ্যে ওই হার ৭৭.৮৬ শতাংশ। অর্থাৎ, এবছর ছেলেরা সামান্য এগিয়ে রয়েছে মেয়েদের তুলনায়।

শীর্ষে রয়েছেন পি.সি. লালথাকিমি। লালথাকিমি আইজল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৫০০-র মধ্যে ৪৭৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন ইসাক এম.এস. দাওংকিমা এবং মালসাওমকিমা চাওংথু উভয়েই ৪৭৫ নম্বর পেয়েছেন। তৃতীয় স্থান দখল করেছেন রিকি লালনুফেলা, যার প্রাপ্ত নম্বর ৪৭৪। মিজোরাম বোর্ডের ১০ম শ্রেণির পরীক্ষা ১৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মূল্যায়ন পদ্ধতি:
মিজোরাম বোর্ড অব স্কুল এডুকেশন একটি গ্রেড পয়েন্ট সিস্টেমে ফলাফল মূল্যায়ন করে। যেমন: ৯১-১০০ নম্বর: গ্রেড পয়েন্ট ১০ (সর্বোচ্চ), ৮১-৯০ নম্বর: গ্রেড পয়েন্ট ৯, ৭১-৮০ নম্বর: গ্রেড পয়েন্ট ৮, ৬১-৭০ নম্বর: গ্রেড পয়েন্ট ৭। এভাবে নম্বর অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়।

গত বছরের তুলনায় উন্নতি:
২০২৪ সালে মিজোরামে ১০ম শ্রেণিতে পাসের হার ছিল ৭৩.৩৭ শতাংশ। ১৮,৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩,৬১৮ জন পাস করেছিলেন। এর মধ্যে ১,৩৩২ জন মেধাতালিকায় স্থান পান, ৩,৮০১ জন প্রথম বিভাগে, ৫,৫৬৪ জন* দ্বিতীয় বিভাগে, ২,৯২১ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। তবে ৪,৮৩৭ জন ফেল করেছিলেন এবং ১০৬ জন ‘কম্পার্টমেন্ট’ বিভাগে রাখা হয়েছিল। চলতি বছরের এই ফলাফল শিক্ষার মানোন্নয়নের ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন শিক্ষাবিদরা।

—

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top