News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে গীতা বাজাজ শোরুমে বড়সড় চুরি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Image

ধর্মনগরে গীতা বাজাজ শোরুমে বড়সড় চুরি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ধর্মনগর, ২৮ এপ্রিল: ধর্মনগর মহকুমার রাজবাড়ী এলাকায় অবস্থিত সরলা পেট্রোল পাম্পের বিপরীতে গীতা বাজাজ শোরুমে শনিবার গভীর রাতে এক বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ২টা ৪২ মিনিটের মধ্যে চোরের একটি দল দ্বিতল ভবনের টিন কেটে ও ফলস সিলিং ভেঙে শোরুমের ভেতরে প্রবেশ করে।

ভেতরে ঢুকেই চোরেরা প্রথমে সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় এবং এরপর শুরু হয় তাণ্ডব। শোরুমের সমস্ত লকার ভেঙে দুটি লকার থেকে মোট ৩৬০০ টাকা নগদ অর্থ নিয়ে চোরেরা বাইকের মূল্যবান পার্টস ও সামগ্রী চুরি করে পালিয়ে যায়। প্রাথমিক অনুমান, চুরি যাওয়া সামগ্রীর আর্থিক মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে।

রবিবার শোরুম বন্ধ থাকায় সোমবার সকালে কর্মীরা শোরুম খুলতেই পুরো ঘটনার পর্দাফাঁস হয়। দেখা যায়, প্রবেশপথের ভিতরে দুটি জায়গায় ফলস সিলিং ভাঙা এবং দ্বিতল ভবনের আরেক জায়গায় ছিদ্র করে প্রবেশের চিহ্ন রয়েছে। খবর পেয়ে শোরুমের মালিক রাজীব রায় দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ধর্মনগর আরক্ষা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শীঘ্রই চুরির ঘটনার কিনারা করতে তৎপর হয়েছে প্রশাসন।

উল্লেখযোগ্য যে, ধর্মনগরে গত কয়েক মাসে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রবল উদ্বেগ ছড়িয়েছে। গীতা বাজাজ শোরুমের এই বড় চুরির ঘটনাকে ঘিরে ধর্মনগরবাসী দ্রুত ও কার্যকর তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top