News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কংগ্ৰেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের গড়িতে হামলার মূল অভিযুক্ত দলেরই বহিষ্কৃত কর্মী : আইজিপি
Image

কংগ্ৰেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের গড়িতে হামলার মূল অভিযুক্ত দলেরই বহিষ্কৃত কর্মী : আইজিপি

গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : সংসদ সদস্য প্রদ্যুৎ বরদলৈ এবং বিধায়ক শিবামণি বরার গাড়িতে হামলার সাথে জড়িত মূল অভিযুক্তকে শনাক্ত করেছে আসাম পুলিশ। হামলাকারীকে মরিগাঁও জেলার ভুরাগাঁওয়ের বাসিন্দা দুদিন আগে বহিষ্কৃত কংগ্রেস কর্মী ইমদাদুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার বটদ্রবা থানায় দাঁড়িয়ে তদন্তের আপডেট প্রদান করে রাজ্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অখিলেশ কুমার সিং এবং নগাঁওয়ের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন। তাঁরা মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে আশ্বস্ত করেছেন, সাংসদ বরদলৈয়ের গাড়িতে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য কাঁপছে নির্বাচনী জ্বরে। এমতাবস্থায় গতকাল ২৭ এপ্রিল রাতে নিৰ্বাচনী প্ৰচারণা থেকে ফেরার পথে নগাঁও জেলার ধিং-এ কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈর গাড়িতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। হামলার সময় বটদ্ৰবার বিধায়ক শিবামণি বরাও একটি গাড়িতে ছিলেন।

খবর পাওয়া গিয়েছিল, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা একদল দুষ্কৃতকারী কনভয়ের পাঁচটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি। তবে গাড়ির ক্ষতি হয়েছে।

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top