News Flash

Image

বাড়ি থেকে বাইক চুরি

আগরতলা, ২৮ এপ্রিল : রাজনগরের ঘন বসতিপূর্ণ এলাকা থেকে উধাও একটি বাইক। ফটিকরায় থানার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে আবারও চুরির ঘটনা ঘটলো।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সঞ্জয় দেবনাথের বাড়ি থেকে গভীর রাতে চুরি হয়ে যায় একটি পালসার ১৫০ বাইক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির মালিক সঞ্জয় দেবনাথ আজ ভোর বেলা ঘুম থেকে উঠে দেখতে পান তার বাইকটি ঘরে নেই। সঙ্গে সঙ্গেই তিনি ফটিকরায় থানায় খবর দিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে তদন্ত শুরু করে। তবে ঘটনার কয়েক ঘন্টা অতিক্রম করার পরেও এখনো পর্যন্ত বাইকটির কোনো সন্ধান মেলেনি। ঘন বসতিপূর্ণ এলাকায় সকলের চোখের আড়ালে কীভাবে বাইকটি চুরি হলো তা নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখযোগ্য, ফটিকরায় এলাকায় গত কয়েক মাসে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং চুরি রোধে পুলিশি টহল আরও বাড়াতে হবে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top