News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে স্কুটি-বাইক সংঘর্ষে আহত দুই যুবক
Image

বিশ্রামগঞ্জে স্কুটি-বাইক সংঘর্ষে আহত দুই যুবক

বিশ্রামগঞ্জ, ২৭ এপ্রিল:রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে স্কুটি ও বাইকের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, টিআর০৭ডি৪৯৯১ নম্বরের স্কুটি নিয়ে দুই যুবক বিশ্রামগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার পাশে থামানো টিআর ০৭এইচ৮৯৭৫ নম্বরের একটি বাইকের পেছনে সজোরে ধাক্কা মারেন তারা। ফলে স্কুটিতে থাকা দুই যুবক জাতীয় সড়কে ছিটকে পড়ে যান।
ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে বিশ্রামগঞ্জ থানার পুলিশও হাসপাতালে ছুটে যায়।
আহত দুই যুবকের নাম নিবাস দেববর্মা (১৮), পিতা রঘুনাথ দেববর্মা, বাড়ি রংমালা এবং বয়ক দেববর্মা (১৮)। বর্তমানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের অবস্থা স্থিতিশীল হলেও, চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top