News Flash

Image

অসমে পাক-প্রেমী গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৬

গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : পহেলগামে ইসলামিক সন্ত্রাসী হামলার পর ভারতবিরোধী তথা ‘রাষ্ট্রদ্রোহী’ মন্তব্য করার দায়ে অসমে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে অভিযানের আপডেট’ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, সামাজিক মাধ্যমে ভারতবিরোধী মন্তব্য করার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। গোলাঘাট পুলিশ গ্ৰেফতার করেছে দধীচি ডিম্পল ওরফে ডিম্পল বরাকে (মহিলা সাংবাদিক)। তামুলপুর পুলিশ গ্রেফতার করেছে জনৈক তাহিব আলিকে এবং ওদালগুড়ি পুলিশ গ্রেফতার করেছে বিমল মাহাতোকে (কংগ্ৰেস নেতা)।

প্রসঙ্গত, দেশবিরোধী প্ৰচার এবং মনমানসিকতাকে সমর্থন করার জন্য দোষীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এর ধারা প্রয়োগ করা হতে পারে বলে গতকাল সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এখন পর্যন্ত সর্বাধিক ছয়জনকে গ্রেফতার করা হয়েছে কাছাড় জেলা থেকে। গ্রেফতারকৃতরা হাইলাকান্দি, শ্রীভূমি, নগাঁও, গোলাঘাট, মরিগাঁও, সামাগুড়ি, শিবসাগর, বরপেটা এবং বিশ্বনাথ জেলার বাসিন্দা।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top