News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় স্কুল চুরিকাণ্ডে চাঞ্চল্য, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
Image

সোনামুড়ায় স্কুল চুরিকাণ্ডে চাঞ্চল্য, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

সোনামুড়া, ২৭ এপ্রিল: সোনামুড়া শহরের দুই স্কুলে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে বড়সড় সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। ঘটনার দুদিনের মধ্যে পাঁচজন অভিযুক্ত চোর এবং চুরির মালামাল ক্রয়ের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনামুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার দে জানান, গত বৃহস্পতিবার রাতে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরির ঘটনা ঘটে। ঘটনার পরপরই শুক্রবার রাতে যাত্রাপুর থানাধীন মতনবাড়ি এলাকার ঝুটন পাল এবং মেলাঘর থানাধীন খাষচৌমুহনী এলাকার গবিন্দ দাসকে গ্রেপ্তার করা হয়।

জেল হেফাজতে থাকা এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে আসে আরও কয়েকজনের নাম। এরপর শনিবার দুপুরে অভিযান চালিয়ে সোনামুড়া তামসাবাড়ি এলাকার জুয়েল হোসেন এবং নলছড় এলাকার অপর এক জুয়েল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে মেলাঘরের সুমন দাস এবং সোনামুড়ার পুরাতন মালামাল ব্যবসায়ী বেনু দেবনাথকেও গ্রেপ্তার করা হয়। বেনু দেবনাথের বিরুদ্ধে চুরি যাওয়া মালামাল কেনার অভিযোগ উঠেছে।

গতকাল গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তকে আজ সোনামুড়া আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশের দ্রুত পদক্ষেপে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, একই রাতে পার্শবর্তী খেদাবাড়ি এলাকায় একটি রেশন দোকান এবং ধলিয়াই এলাকার এক কৃষকের খেতেও চুরির ঘটনা ঘটে। পুরো ঘটনায় শহরজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছিল।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top