News Flash

  • Home
  • দেশ
  • চাপে পড়ে পহেলগাম কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি পাকিস্তানের
Image

চাপে পড়ে পহেলগাম কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি পাকিস্তানের

অ্যাবোটাবাদ ও নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): পহেলগাম কাণ্ডে চাপ বাড়ছে পাকিস্তানের উপর। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ পহেলগামে জঙ্গি হামলার দোষীদের কড়া শাস্তির দাবি করেছে। কাশ্মীর হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। রদ করা হয়েছে সিন্ধু চুক্তি। এর মাঝেই শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পহেলগামের ঘটনা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার দাবি জানালেন। শরিফ বলেন, পহেলগামের ঘটনায় ফের আমাদের দোষারোপ করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। পাকিস্তান যে কোনও নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য রাজি।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top