News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত
Image

বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত

বিলোনিয়া, ২৫ এপ্রিল : আজ ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। আজ বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য দপ্তরে রেলি ও সচেতনতা সভার মধ্য দিয়ে ম্যালেরিয়া দিবসটি উদযাপন করা হয়েছে। এই বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে প্রথমে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সচেতনতা মুলক আলোচনা সভা।

আলোচনাসভায় অংশ গ্ৰহন‌‌‌ করেন, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী ডাক্তার জ্যোতির্ময় দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস সহ ম্যালেরিয়া নিবারনকারী অফিসার। এছাড়া এই দিনের সচেতন মুলক আলোচনা সভাটি আশা কর্মী ও মহকুমা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে। সচেতন মুলক আলোচনা সভা শেষে রেলি সংগঠিত হয় মহকুমা হাসপাতাল প্রাঙ্গন থেকে।

রেলির শুরুতে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মশার বংশবিস্তার রোধ করুন মশার কামড়ের হাত থেকে রক্ষা করতে মশারি ব্যবহার করুন এবং ফুল হাতা শার্ট পরিধান করুন। সবাই সচেতন হোন, সবাইকে সচেতন করুন । ২০৩০ সালের মধ্যে আমাদের দেশ থেকে ম্যালেরিয়া নির্মুল করবো যদি সমাজের প্রত্যেকটি মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই আশা ও প্রত্যয় ব্যক্ত করেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক।

আশা কর্মী ও মহকুমা স্বাস্থ্য দপ্তরের কর্মী, অতিথিরা সহ বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সদস্যরা গলায় প্লে কার্ড ঝুলিয়ে মশার বংশবিস্তার নির্মূল করে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মুল করার বার্তা দেন রেলি থেকে। সংগঠিত হওয়া রেলিটি বিভিন্ন পথ পরিক্রমা করে একনং টিলার সামনে এসে শেষ হয়।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top