News Flash

  • Home
  • দেশ
  • পহেলগাম হামলার নিন্দা জাতীয় মানবাধিকার কমিশনের
Image

পহেলগাম হামলার নিন্দা জাতীয় মানবাধিকার কমিশনের

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): পহেলগাম হামলার তীব্র নিন্দা করলো জাতীয় মানবাধিকার কমিশন। তাদের তরফে শুক্রবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল জঙ্গি হানায় হত্যার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, উপত্যকায় ছুটি কাটাতে আসা নিরস্ত্র এবং নিরপরাধ নাগরিকদের উপর নৃশংস হামলার নিন্দা জানায় কমিশন। নিরীহ এইসব মানুষ ও তাঁদের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয় প্রতিটি চিন্তাশীল মানুষের বিবেককে নাড়া দিয়েছে। বিভিন্ন ফোরামে বারবার বলা হয়েছে যে সন্ত্রাসবাদ বিশ্বের মানবাধিকার লঙ্ঘনের অন্যতম বড় কারণ। সময় এসেছে যারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। অন্যথায়, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হতে পারে, মানবাধিকার লঙ্ঘন হতে পারে।

জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এও জানানো হয়েছে যে, আশা করা যায় রাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। অপরাধীদের বিচারের আওতায় আনবে এবং নিহতদের পরিবারকে সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করুন।”

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top