News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ
Image

তেলিয়ামুড়ায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

তেলিয়ামুড়া, ২৫ এপ্রিল: তেলিয়ামুড়া থানার অন্তর্গত মোহড়ছড়া এলাকা থেকে প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে নয়, নিয়মিত পেট্রোলিং চলাকালীনই এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় বলে জানিয়েছেন তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর রজত জমাতিয়া।

তিনি জানান, অন্যান্য দিনের মতোই নির্ধারিত টহলদারি চলাকালীন মোহড়ছড়া এলাকার রাস্তায় একটি ট্রলি ও কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনকভাবে সেগুলি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ স্থানীয়দের সহায়তায় ব্যাগগুলো খুলে দেখে এবং তার মধ্যেই পাওয়া যায় মোট ৪৫ কেজি গাঁজা।

সাব-ইন্সপেক্টর জমাতিয়া জানান, উদ্ধার করা গাঁজাগুলি থানায় আনা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রের দাবি, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই গাঁজা কোনওভাবে ট্রেনে করে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় পাচারকারীরা গাঁজাগুলি ফেলে পালিয়ে যায়।

এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। খুব শীঘ্রই মূল চক্রের হদিস পাওয়া যাবে বলেও আশাবাদী তদন্তকারী দল।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top