News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রনামী বাক্সে বিদেশি মুদ্রা
Image

উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রনামী বাক্সে বিদেশি মুদ্রা

উদয়পুর, ২৪ এপ্রিল : দীর্ঘ প্রায় দুই মাস পর খোলা হলো ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের প্রনামী বাক্সগুলি। গোমতী জেলার এই ঐতিহ্যবাহী মন্দিরে থাকা মোট ১৬টি সিন্দুক ও প্রনামী বাক্স খুলে দেখা হয়েছে আজ সকালে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাক্সগুলি থেকে শুধু ভারতীয় মুদ্রাই নয়, মার্কিন ডলার, কুয়েতের দিনার, নেপালের মুদ্রা ও বাংলাদেশের টাকাও পাওয়া গেছে।

প্রনামী বাক্সগুলোর গণনার কাজের জন্য গোমতী জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ডিএম) অফিস থেকে ১৬ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। সকাল থেকে শুরু হয় গণনার কাজ, যা সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্দির প্রাঙ্গণে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে গোটা প্রক্রিয়াটি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত অর্থ মন্দির পরিচালনার বিভিন্ন প্রয়োজনে যেমন সংস্কার, পূজা-পার্বণ ইত্যাদিতে ব্যবহৃত হবে।

ত্রিপুরা সুন্দরী দেবীর প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং ভক্তির ফলেই দেশ-বিদেশ থেকে আসা ভক্তরা প্রনামী দিয়ে থাকেন। এই ধরনের বৈদেশিক মুদ্রা প্রাপ্তি প্রমাণ করে যে, মন্দিরটি আন্তর্জাতিক পর্যটন এবং তীর্থস্থান হিসেবে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top