News Flash

  • Home
  • দেশ
  • পাক হাইকমিশনের কাছে বিক্ষোভ বিজেপির, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
Image

পাক হাইকমিশনের কাছে বিক্ষোভ বিজেপির, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে বিক্ষোভ প্রদর্শন করল সন্ত্রাসবিরোধী অ্যাকশন ফোরাম এবং বিজেপি। উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগানও। বিজেপি নেতা ডাঃ হর্ষ বর্ধন বলেছেন, “ভারতের ১৪০ কোটি মানুষের হৃদয়ে যে অনুভূতি রয়েছে, তা প্রকাশ করছে বিজেপি। আমরা প্রধানমন্ত্রী মোদীকে আশ্বস্ত করছি, আমরা তাঁর পাশে আছি। রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে আমাদের দাবি, পাকিস্তানকে সন্ত্রাসবাদকে সমর্থনকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।”

পহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভের সময়, বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেন, “ভারতের মানুষের হৃদয়ে ক্ষোভ রয়েছে। কাশ্মীর কীভাবে মূলধারায় যোগ দিল তা সহ্য করতে পারছে না পাকিস্তান। গতকাল, মোদী সরকার পাকিস্তানের উপর কূটনৈতিকভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ভারত সরকার এই ঘটনার প্রতিশোধ নেবে। আমরা পাকিস্তানকে বলতে চাই, তারা এখন সীমান্তের বাইরে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে পারে না। ভারত সরকার এবং আমাদের সেনাবাহিনী পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে।”

Releated Posts

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top