News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অরাজকতা, পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ বিশালগড়বাসীর
Image

অরাজকতা, পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ বিশালগড়বাসীর

আগরতলা, ২৩ এপ্রিল: ব্রাউন সুগার সহ স্থানীয় যুবকদের হাতে আটক নেশা বিক্রেতা সহ নেশাখোর। উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দিয়ে তুলে দিলো বিশালগড় থানা পুলিশের হাতে। ওই ঘটনায় বিশালগড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বিশালগড় মহকুমা হাসপাতালে উল্টো দিকে টিফিনের দোকানে প্রতিনিয়ত ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করা যাচ্ছেন দোকান মালিক টুটন সাহা বাবার নাম গোপাল সাহা বাড়ি অফিসটিলা। অফিসটিলার একাংশ যুবক এ ব্রাউন সুগার নেশা বিক্রির অভিযোগে বর্তমানে কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। নেশা মুক্ত বিশালগড় গড়ার মিশন আরোও একধাপ এগিয়ে নিয়ে গেলো এলাকার রাষ্ট্রবাদী যুবকরা। বুধবার দুপুরে সোনামুড়া থেকে এক নেশাখোর আক্তার হোসেন বাবা নরু ইসলাম টিফিনের দোকান থেকে ৪০০ টাকার বিনিময়ে চারটি ব্রাউন সুগারের কন্টেইনার ক্রয় করেন। ঠিক তখনই এলাকার রাষ্ট্রবাদী যুবকরা সেই নেশাখোর যুবক আক্তার হোসেন ধরে উওম মাধ্যম দেওয়ার পর সে স্বীকার করে টিফিনের দোকানের মালিক কাজ থেকে ব্রাউন সুগার কন্টেইনার করবে ক্রয় করেন।

বিগত কয়েক বছর যাবত ব্রাউন সুগার কন্টেইনার বিক্রির দিক দিয়ে সিপাহীজলায় নাম উজ্জ্বল করেছে অফিসটিলা হসপিটাল সংলগ্ন এলাকার একাংশ যুবক। সিপাহীজলা জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে নেশাখোর উক্ত এলাকায়। ব্রাউন সুগার বিক্রির অভিযোগে একাধিক নেশা বিক্রেতা জেলে থাকলেও আদৌ এখনো পর্যন্ত সেই এলাকায় ব্রাউন সুগার বিক্রির বাণিজ্য মূলত বন্ধ হয়নি। পুলিশ আসামাত্রই স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। পুলিশের এই তালবাহানায় একাংশ যুবক নেশাগ্রস্ত হয়ে পড়ছে। পুলিশ সমস্ত কিছু যেন তাদেরকে শক্ত হাতে দমন করছেন না। এমনটি দাবি স্থানীয় যুবকদের।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top