News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচদিন ধরে বিদ্যুৎহীন এলাকা, প্রতিবাদে রাস্তা অবরোধ
Image

পাঁচদিন ধরে বিদ্যুৎহীন এলাকা, প্রতিবাদে রাস্তা অবরোধ

বিলোনিয়া, ২৩ এপ্রিল: গত পাঁচদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকাবাসী। অবশেষে বাধ্য হয়ে আজ বিলোনিয়া- আগরতলা সড়কের চিত্তামারা এলাকায় রাস্তা অবরোধ করলো এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনিয়া মহকুমাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণব পাড়াতে গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম। স্থানীয়রা জানিয়েছেন বিদ্যুতের ট্রান্সফর্মার খারাপ থাকার কারণে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত এলাকাবাসী। পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যাও রয়েছে বলে জানা যায়। বারবার দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সবাইকে জানিয়ে ও কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে বুধবার দুপুরে বিলোনিয়া আগরতলা সড়ক অবরোধ করে বসে। অবরোধের ফলে রাস্তার দু’ধারে বহু সংখ্যক গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিত পাল, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, সহ ডি ডব্লিউএস দপ্তরের আধিকারিকগন, পরবর্তী সময়ে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পর উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের পর অবরোধ মুক্ত করে স্থানীয় জনগণ।

অবাক করার বিষয় হলো ভিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের অবরোধ স্থলে দেখা গেলেও কিন্তু বিদ্যুৎ দপ্তরের কোন আধিকারিককে অবরোধ স্থলে দেখা যায়নি।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top