News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ দপ্তরের সমস্যাগুলি নিয়ে মন্ডল সভাপতির আলোচনায় মিলিত হলেন সুজিত দত্ত
Image

বিদ্যুৎ দপ্তরের সমস্যাগুলি নিয়ে মন্ডল সভাপতির আলোচনায় মিলিত হলেন সুজিত দত্ত

আগরতলা, ২২ এপ্রিল: বিজেপি মন্ডল সভাপতি সুজিত দত্ত, যারা দলের পাশাপাশি লোকজনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন, মঙ্গলবার জোলাইবাড়ী বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মিলিত হন। বর্তমান সময়ে লোকজন বিভিন্ন কাজের জন্য বিদ্যুৎ পরিষেবার উপর নির্ভরশীল। বর্ষাকাল আসন্ন, আর এই সময় বিদ্যুৎ ব্যবস্থায় নানা সমস্যা দেখা দেয়, যার ফলে মানুষ সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে থাকে।

তাই, লোকজন যাতে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পায়, সেই উদ্দেশ্যে সুজিত দত্ত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এই সভায় বিদ্যুৎ দপ্তর থেকে উঠে আসা বিভিন্ন সমস্যা শোনা হয় এবং সেগুলির সমাধানকল্পে কীভাবে কাজ করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

সুজিত দত্তের এই ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে, দ্রুত এসব সমস্যা সমাধান হবে এবং জনগণের কাছে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছাবে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top