News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে মেয়র নির্বাচনে কোনও প্রার্থী দেবে না এএপি, ঘোষণা সৌরভ ভরদ্বাজের
Image

দিল্লিতে মেয়র নির্বাচনে কোনও প্রার্থী দেবে না এএপি, ঘোষণা সৌরভ ভরদ্বাজের

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): দিল্লিতে মেয়র নির্বাচনে কোনও।প্রার্থী দেবে না আম আদমি পার্টি (এএপি), জানিয়ে দিলেন এএপি নেতা সৌরভ ভরদ্বাজ। সোমবার দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনার সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে সৌরভ ভরদ্বাজ বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার মেয়র নির্বাচনে আম আদমি পার্টির কোনও প্রার্থী দেব না। বিজেপির উচিত নিজস্ব মেয়র নির্বাচন করা, বিজেপির নিজস্ব স্থায়ী কমিটি গঠন করা এবং কোনও অজুহাত ছাড়াই দিল্লি শাসন করা।”

পরে সৌরভ ভরদ্বাজ আরও বলেছেন, “দিল্লিতে এমসিডি নির্বাচনের দিন থেকেই বিজেপির ক্ষমতা দখলের মরিয়া প্রবণতা সবার কাছে স্পষ্ট, তা সে নির্বাচন স্থগিত করে ঐক্যবদ্ধকরণ হোক, অথবা সীমানা নির্ধারণের নামে বিজেপির জন্য ছোট ছোট ওয়ার্ড তৈরি করা হোক কিংবা দুর্নীতির মাধ্যমে মেয়র এবং স্থায়ী কমিটির নির্বাচন জেতার চেষ্টা করা হোক। এখন তাঁদের (বিজেপির) কেন্দ্র আছে, তাঁদের এলজি আছে, তাঁদের কাছে দিল্লি সরকার আছে এবং তাঁদের এমসিডিও থাকবে, তাই এখন তাঁদের দিল্লির জনগণের কাছে কোনও অজুহাত দেখানো উচিত নয় এবং তাদের দেখা উচিত যে দিল্লিতে কীভাবে পুরো প্রশাসন পরিচালনা করতে হয়।”

Releated Posts

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top