News Flash

  • Home
  • দেশ
  • বিদেশের মাটিতে দেশকে অপমান করা রাহুল গান্ধীর পুরনো অভ্যাস : সম্বিত পাত্র
Image

বিদেশের মাটিতে দেশকে অপমান করা রাহুল গান্ধীর পুরনো অভ্যাস : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): বিদেশের মাটিতে ভারতের ভোটদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে নতুন করে বিতর্কের সূত্রপাত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেরিকার বোস্টনে রাহুল গান্ধীর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করল বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, “বিদেশের মাটিতে দেশকে অপমান করা রাহুল গান্ধীর পুরনো অভ্যাস।”

সম্বিত পাত্র বলেছেন, “বিদেশের মাটিতে দেশকে অপমান করা রাহুল গান্ধীর পুরনো অভ্যাস। তিনি দীর্ঘদিন ধরেই এটা করে আসছেন, ইডি নিজেদের চার্জশিটে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নাম উল্লেখ করেছে এবং দেশ লুট করার জন্য তারা জেলেও যেতে পারে। এদিকে, কংগ্রেস দল পুরো দেশে অস্থিরতার পরিবেশ তৈরি করছে, যারা ৫০,০০০ টাকার জামিনে আছেন, যদি তারা মনে করেন যে তারা বিদেশে গিয়ে তাদের কথা বলে এই মহান গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করতে পারবেন, তাহলে তারা সম্পূর্ণ ভুল পথে আছেন।”

সম্বিত পাত্র আরও বলেছেন, “সকলেই জানেন, ২০১৮ সালে তারা (রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী) দু’জনেই ৫০,০০০ টাকার সিউরিটিতে জামিন পেয়েছিলেন। জামিন পাওয়ার পর তারা উদযাপন করছিলেন, এবং সেই সময় আমরাও বলেছিলাম, এটি কেবল দুর্নীতির উদযাপন ছাড়া আর কিছুই নয়। এখনও, কংগ্রেস এটি প্রকাশ্যে উদযাপন করার চেষ্টা করছে, তাদের রেহাই দেওয়া হবে না।”

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top