News Flash

  • Home
  • প্রধান খবর
  • শেষ মাইল পর্যন্ত পরিষেবার ওপর দৃঢ় মনোযোগ দেওয়া অপরিহার্য : প্রধানমন্ত্রী
Image

শেষ মাইল পর্যন্ত পরিষেবার ওপর দৃঢ় মনোযোগ দেওয়া অপরিহার্য : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): শেষ মাইল পর্যন্ত পরিষেবার ওপর দৃঢ় মনোযোগ দেওয়া অপরিহার্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “এখন দেশ একটি শক্তিশালী ভিতের ওপর একটি বিকশিত ভারতের বিশাল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে শুরু করেছে। তবে, এই যাত্রায় চ্যালেঞ্জের কোনও অভাব নেই।” প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে, মৌলিক সুযোগ-সুবিধার পরিপূর্ণতা অর্জন করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। শেষ মাইল পর্যন্ত পরিষেবার ওপর দৃঢ় মনোযোগ দেওয়া অপরিহার্য। নাগরিকদের চাহিদা এবং আকাঙ্ক্ষা দ্রুত বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে সিভিল সার্ভিসগুলিকেও সমসাময়িক চ্যালেঞ্জগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।”

সোমবার ১৭-তম সিভিল সার্ভিস দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আপনারা (সিভিল সার্ভেন্ট) কেবল সরকারি কর্মচারী নও, আপনারা নতুন ভারতের স্থপতি। আসুন আমরা একজন কারিগরের দায়িত্ব পালনে নিজেদের সক্ষম করি, লক্ষ্যের জন্য আমাদের সময় উৎসর্গ করি, আসুন আমরা প্রতিটি সাধারণ মানুষের স্বপ্নকে আমাদের নিজস্ব স্বপ্নে পরিণত করে তা তাদের বাস্তবায়িত করি। আপনারা নিজেদের চোখের সামনে উন্নত ভারত দেখতে পাবেন।”

Releated Posts

‘অপারেশন সিঁদুর শেষ নয়, এটাই শুরু’: প্রথম বর্ষপূর্তিতে কড়া বার্তা সেনাবাহিনীর

জয়পুর, ৭ মে (আইএএনএস): অপারেশন সিঁদুরের প্রথম বর্ষপূর্তিতে বৃহস্পতিবার জয়পুরের সাউথ ওয়েস্টার্ন কমান্ডে এক যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের…

ByByNews Desk May 7, 2026

‘রাজনৈতিক বার্তা দিতেই খুন’, শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপি সভাপতির

কলকাতা, ৭ মে (আইএএনএস): বিজেপি নেতা তথা সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনের…

ByByNews Desk May 7, 2026

বিহারে মন্ত্রিসভার সম্প্রসারণ, গান্ধী ময়দানে এনডিএ-র শক্তিপ্রদর্শনে শপথ নিলেন ৩২ মন্ত্রী

পাটনা, ৭ মে (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী-র মন্ত্রিসভা বৃহস্পতিবার সম্প্রসারিত হল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। পাটনার গান্ধী…

ByByNews Desk May 7, 2026

চন্দ্রনাথ রথ খুনে তদন্তভার নিল সিআইডি, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

কলকাতা, ৭ মে (আইএএনএস): বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার বৃহস্পতিবার সকালে গ্রহণ…

ByByNews Desk May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top