News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরিয়া পূজা উপলক্ষে ১৯ নম্বর ওয়ার্ডে রিসা ও পাছরা বিতরণ করলেন মেয়র দীপক মজুমদার
Image

গরিয়া পূজা উপলক্ষে ১৯ নম্বর ওয়ার্ডে রিসা ও পাছরা বিতরণ করলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২১ এপ্রিল :
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে ত্রিপুরার অন্যতম প্রধান উৎসব গরিয়া পূজা। এই উপলক্ষে আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে সোমবার জনগণের মধ্যে রিসা ও পাছরা বিতরণ করলেন রাজ্যের মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ডের বিধায়ক দীপক মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, “গরিয়া এখন আর কেবলমাত্র জনজাতি অংশের দেবতা নন। তিনি এখন সর্বজনীন দেবতা হয়ে উঠেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজ্যের সর্বস্তরের মানুষ এই পূজায় অংশ নিচ্ছেন।” তিনি আরও বলেন, “আগে এই পূজা শুধুমাত্র উপজাতি এলাকায় সীমাবদ্ধ থাকলেও এখন আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে ক্লাব ও সেচ্ছাসেবী সংস্থাগুলি গরিয়া পূজা আয়োজন করছে।”

মেয়র দীপক মজুমদার গরিয়া পূজার শুভলগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং রাজ্যের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য বাবা গরিয়ার আশীর্বাদ কামনা করেন।

এদিকে, গরিয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যের উপজাতি অংশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পারিবারিক ও সার্বজনীনভাবে উদযাপিত হচ্ছে এই পূজা।

গরিয়া পূজা ত্রিপুরার উপজাতি সমাজের একটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ উৎসব। বৈশাখ মাসের সপ্তমী তিথিতে পালিত এই উৎসব সাত দিন ও সাত রাত ধরে চলে। চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হওয়া এই পূজায় ভগবান গরিয়াকে উৎসর্গ করা হয় বাঁশের খুঁটি, যা গৃহ, পশুপালন ও সম্পদের দেবতার প্রতীক হিসেবে পূজিত হয়।

উৎসবের সময় রিচ্চা, সুতির সুতো, ডিম, মুরগির বাচ্চা, চাল, দেশি মদ ও মাটির হাঁড়ি সহ নানা উপকরণ দিয়ে পূজার আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। পূজার মূল পুরোহিত ওচাই মন্ত্রপাঠ ও বলিপ্রথা সম্পন্ন করেন এবং নৈবেদ্যর মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে বার্তা দেন।

গরিয়া পূজা রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রদায়িক ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে। এই উৎসবের মাধ্যমে একত্রিত হয় ত্রিপুরার জনগণের বিশ্বাস ও ভক্তি।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top