News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর এইচডিএফসি ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নয়া মোড়, শিলিগুড়ি থেকে প্রিয়াঙ্কা পাল গ্রেফতার
Image

উদয়পুর এইচডিএফসি ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নয়া মোড়, শিলিগুড়ি থেকে প্রিয়াঙ্কা পাল গ্রেফতার

আগরতলা :
উদয়পুর এইচডিএফসি ব্যাঙ্কের প্রতারণা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হল প্রিয়াঙ্কা পালকে। অভিযুক্ত প্রিয়াঙ্কা পাল রাধাকিশোরপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার স্ত্রী।

সূত্রের খবর, ব্যাঙ্কের গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাধাকিশোরপুর থানার পুলিশ। তদন্তে জানা যায়, এইচডিএফসি ব্যাঙ্কের উদয়পুর শাখায় প্রায় ৮২ লক্ষাধিক টাকার দুর্নীতির ঘটনা ঘটে। এরপরেই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার সুমন দাস, অভিষেক সরকার, পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে।

ঘটনার পর থেকেই প্রিয়াঙ্কা পাল আত্মগোপন করে। তবে গোপন সূত্রে খবর পেয়ে, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রাধাননগর থানা এলাকার এক ঠিকানা থেকে আজ দুপুরে প্রিয়াঙ্কা পালকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশের এক প্রতিনিধি দল। অভিযানে পশ্চিমবঙ্গ পুলিশেরও সহায়তা ছিল বলে জানা গেছে।

আশা করা হচ্ছে, আগামীকাল ট্রানজিট রিমান্ডে প্রিয়াঙ্কাকে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে আরো কিছু নতুন নাম উঠে আসতে পারে। গ্রাহকরা তাকিয়ে আছেন পুলিশ ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে—বিশেষ করে কীভাবে তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়া যাবে তা নিয়েই চিন্তিত সকলেই।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top