News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুড়াইবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ছয় চাকার গাড়ির চালক গ্রেফতার
Image

চুড়াইবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ছয় চাকার গাড়ির চালক গ্রেফতার

চুড়াইবাড়ি, ২১ এপ্রিল :
চুড়াইবাড়ি থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছয় চাকার গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। গাড়িটির ভেতরে থাকা চালের মুড়ি তৈরির দুইটি মেশিনের ভিতর লুকিয়ে রাখা ছিল ৬৯টি প্যাকেটে মোট ৩৪৫ কেজি গাঁজা।

চুড়াইবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন সাহার কাছে খবর আসে যে একটি গাঁজা বোঝাই গাড়ি রাজ্য থেকে বাইরে যাওয়ার পরিকল্পনা করছে। সেই অনুযায়ী রাত আনুমানিক ৮টা নাগাদ থানার সামনে নাকা পয়েন্টে পুলিশ তল্লাশিতে বসে। পুলিশের চোখে ধুলো দিতে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। সন্দেহজনক একটি ছয় চাকার গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং, মহকুমা পুলিশ আধিকারিক বি. জেরিনপুই সহ অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে গাড়ির ভেতরে থাকা মেশিন দুটি খুলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।

ঘটনাস্থল থেকেই গাড়িচালক মনিতা মোহন জমাতিয়া (৪৫), তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকার বাসিন্দা, কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, খোয়াই জেলার পদ্মবিল এলাকা থেকে গাঁজার চালানটি আসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং জানান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ১ কোটি ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

ঘটনার পরিপ্রেক্ষিতে চুড়াইবাড়ি থানার পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে চালককে গ্রেফতার করেছে এবং টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অভিযুক্তকে পুলিশি রিমান্ডে নেওয়ার জন্য ধর্মনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top