News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) ঝাড়খণ্ডের বোকারোতে এনকাউন্টারে ৮ মাওবাদীর মৃত্যু, অস্ত্রশস্ত্র উদ্ধার
Image

(আপডেট) ঝাড়খণ্ডের বোকারোতে এনকাউন্টারে ৮ মাওবাদীর মৃত্যু, অস্ত্রশস্ত্র উদ্ধার

বোকারো, ২১ এপ্রিল (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে এবার সাফল্য মিলল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বোকারো জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ৮ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে সিরিজের রাইফেল, একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল, ৮টি দেশীয় রাইফেল এবং একটি পিস্তল। নিহত ৮ মাওবাদীর মধ্যে বিবেক ওরফে প্রয়াগ মাঝি নামে এক মাওবাদীও রয়েছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তা। বিবেকের মাথার দাম ছিল ১ কোটি টাকা। এই অভিযানে সুরক্ষা বাহিনীর কোনও জওয়ান আহত হননি। এখনও তল্লাশি অভিযান চলছে।

বোকারো এনকাউন্টার সম্পর্কে ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তা বলেছেন, “সোমবার আমাদের নিরাপত্তা বাহিনী ৮ জন মাওবাদীকে খতম করেছে। আমরা চারটি ইনসাস এবং একটি এসএলআর-সহ অস্ত্র উদ্ধার করেছি। তিন শীর্ষ নকশাল, বিবেক ওরফে প্রয়াগ মাঝি, অরবিন্দ যাদব এবং সাহেবরাম মাঝি নিহত হয়েছে। জেজে (ঝাড়খণ্ড জাগুয়ার), পুলিশ এবং সিআরপিএফ এই অভিযান পরিচালনা করে। ভোর ৫.৩০ মিনিটে প্রথম গুলি বিনিময় হয়। এনকাউন্টারটি দেড়-দুই ঘণ্টা ধরে চলে।” অস্ত্র ছেড়ে মাওবাদীদের মূল স্রোতে ফেরার অনুরোধ জানিয়েছেন ডিজিপি।

সিআরপিএফ জানিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে সোমবার ভোর থেকে এই অভিযান শুরু হয়। সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ৮ মাওবাদীর। এনকাউন্টারস্থল একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল এবং আরও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। মাঝেমধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top