News Flash

Image

শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের গাইডলাইন নিয়ে জেলা প্রশাসনের সভা

শ্রীভূমি (অসম) ২১ এপ্রিল (হি.স.) : পঞ্চায়েত ভোটের গাইড লাইন নিয়ে একসভা সম্পন্ন হল শ্রীভূমির জেলা সদরে। নির্বাচনে অবতীর্ণ দল এবং প্রার্থীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হল জেলা সদরের গ্রন্থাগার হলে। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্ষিতিশ চন্দ্র পেগু, ধর্মকান্ত মিলি এবং ডঃ দেবজিত কানিকর তিন জন অবজারভার সহ জেলা পরিষদের সিইও তথা এক্সপেন্ডিচার সেলের ইনচার্জ মুন গগৈ। বক্তব্য রাখেন এম সি সি সেলের ভারপ্রাপ্ত এডিসি উদয়শঙ্কর দত্ত। পঞ্চায়েত নির্বাচনের গাইড লাইন নিয়ে উপস্থিত দলীয় কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। এতে উপস্থিত দলীয় কর্মকর্তা এবং প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।

এছাড়া নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। আর ওই অ্যাকাউন্টের মাধ্যমে জমা এবং খরচ পরিচালনা করতে হবে। ভোটের আগে প্রত্যেক জন প্রার্থীকে তিন বার করে ইন্সপেকশন করাতে হবে নির্দিষ্ট দিনে। নমিনেশন থেকে ফলাফল ঘোষণা করা পর্যন্ত হিসেব রাখতে হবে। ইন্সপেকশনের সময় ভাউচার সহ জমা দিতে হবে। কুড়ি হাজার টাকার অধিক খরচ বা দান একজন ব্যক্তিকে করা যাবে না। দাতাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখতে হবে।

কুড়ি হাজার এর অধিক টাকা খরচ বা দানের ক্ষেত্রে অ্যাকাউন্ট পেয়ি চেক ব্যবহার করতে হবে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রতিজন জেলা পরিষদ পদ প্রার্থী দশ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। প্রতিজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ প্রার্থী সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। পাশাপাশি, একজন পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী পঁচিশ হাজার পর্যন্ত খরচ করতে পারবেন। হিসেবের জন্য প্রতিজন প্রার্থী তিনটি করে খাতা ব্যবহার করতে হবে বলে সভায় জানিয়ে দেওয়া হয়।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top