News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সিমনায়
Image

ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সিমনায়

খোয়াই, ২০ এপ্রিল : রবিবার সকালে সিমনার কৃষ্ণপুর চা বাগানে চাঞ্চল্যকর ঘটনা। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক প্রেমিক যুগলের মৃতদেহ। সকালবেলায় স্থানীয় বাসিন্দারা প্রথমে দু’জনকে একসাথে গাছের ডালে ঝুলতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ।

মৃতদেহ দুটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, মৃত মহিলা গায়ত্রী মুন্ডা বিবাহিত। তিনি সিমনা শরৎ চৌধুরী ভিলেজের অভিরাম পাড়ার বাসিন্দা গোপেশ মুন্ডার স্ত্রী। অপরদিকে, যুবকের নাম সাজু সাঁওতাল, যিনি সিমনার সুন্দরটিলা এলাকার বাসিন্দা এবং অবিবাহিত।

স্থানীয়দের দাবি, গায়ত্রী ও সাজুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে উভয় পরিবারই এই সম্পর্ক মেনে নিতে নারাজ ছিলেন। যার ফলে মানসিক চাপে পড়ে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মোহনপুর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top