News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তবর্তী জঙ্গল থেকে আটক ২ বাংলাদেশি, গরু চুরির অভিযোগে গণধোলাই, চাঞ্চল্য
Image

সীমান্তবর্তী জঙ্গল থেকে আটক ২ বাংলাদেশি, গরু চুরির অভিযোগে গণধোলাই, চাঞ্চল্য

আগরতলা, ২০ এপ্রিল: সীমান্তবর্তী নন্দলাল দাস পাড়া এলাকায় জঙ্গল থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধৃত দু’জন গরু চুরির উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল।

জানা গেছে, সীমান্ত লাগোয়া জঙ্গলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল দুই যুবক। স্থানীয় বাসিন্দারা তাদের পাকড়াও করে এবং গরু চোর সন্দেহে বিএসএফের উপস্থিতিতেই তাদের মারধর করে। ধৃতদের পরিচয় এখনো সম্পূর্ণভাবে জানা না গেলেও, তারা বাংলাদেশি নাগরিক বলে অনুমান করছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধৃতদের আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, সীমান্তে নজরদারি আরও জোরদার করতে হবে, নইলে এমন ঘটনা ফের ঘটতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের পক্ষ থেকেও এ বিষয়ে একটি রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top