News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গে হিন্দু নিপীড়নের প্ৰতিবাদ ধুবড়িতে, মমতা সরকারকে উৎখাত করে শীঘ্র রাষ্ট্রপতি শাসনের দাবি ভিএইচপির
Image

পশ্চিমবঙ্গে হিন্দু নিপীড়নের প্ৰতিবাদ ধুবড়িতে, মমতা সরকারকে উৎখাত করে শীঘ্র রাষ্ট্রপতি শাসনের দাবি ভিএইচপির

ধুবড়ি (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : ওয়াকফ (সংশোধিত) আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গে সনাতনীদের ওপর নির্বিচারে সংগঠিত অত্যাচার, হত্যা, বলাৎকারের বিরুদ্ধে অসমেও বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠেছে, শিগগির মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে রাষ্ট্রপতি শাসন বলবৎ করার। আজ ধুবড়িতে জেলাশাসকের কার্যালয়ের সামনে এই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সাব্যস্ত করেছেন বিশ্বহিন্দু পরিষদের স্থানীয় পদাধিকারী, কার্যকর্তা এবং সমর্থকরা।

এদিন ধুবড়ির জেলাশাসকের কাৰ্যালয় প্রাঙ্গণে বিশ্বহিন্দু পরিষদের কার্যকৰ্তারা হাতে হাতে প্ল্যা-কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে মমতা-সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্ৰতিবাদ সংগঠিত করেছেন। অতি শিগগির পশ্চিমবঙ্গে রাষ্ট্ৰপতি শাসনের দাবি করে জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্ৰপতির উদ্দেশ্যে এক স্মারকপত্ৰ পাঠিয়েছেন ভিএইচপির কার্যকর্তারা।

তাঁরা বলেন, পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের রক্ষণাবেক্ষণ দেওয়ায় সম্পূৰ্ণ ব্যৰ্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরোক্ষ মদতে হিন্দুদের ওপর পরিকল্পিত নির্যাতন হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ তথা দেশের স্বার্থে যত শীঘ্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা দরকার।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top