News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে এক কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত, ধৃত ১
Image

পাচারকালে এক কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত, ধৃত ১

আগরতলা, ১৯ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে আট নং আসাম আগরতলার জাতীয় সড়কের নাকা পয়েন্টে একটি ট্রাক গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। সাথে ট্রাক চালককে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ। ওই বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩ লক্ষ ৫০ হাজার টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানায় খবর আসে আট নং জাতীয় সড়ক দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে পুলিশ জাতীয় সড়কের নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে। ওই সময় টিআর০১একিউ-১৫১৬ নম্বরের একটি ট্রাক গাড়িকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে ট্রাক থেকে ৬৯ প্যাকেটে মোট ৩৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। সাথে আটক করা হয় ট্রাক চালক মনিতা মোহন জামাতিয়াকে। ধৃতের বাড়ি তেলিয়ামুড়া খামার বাড়ি এলাকায়।

Releated Posts

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top