News Flash

  • Home
  • দেশ
  • আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-এনসিআর, কাশ্মীর
Image

আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-এনসিআর, কাশ্মীর

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ফের কেঁপে উঠল কাশ্মীর এবং দিল্লি-এনসিআর। শনিবার আফগানিস্তান সীমানায় ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতা ছিল ৫.৮ ম্যাগনিটিউড। আর সেই কম্পনের আফটার শকেই কেঁপে উঠল দিল্লি-এনসিআর এবং কাশ্মীর। পাকিস্তানের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার দুুপুর ১২টা বেজে ১৭ মিনিটে কেঁপে ওঠে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। ভূমিকম্পের উৎস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে ওই অঞ্চলকেই। ভূগর্ভের ৮৬ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। মাটির নীচে টেকটোনিক পাতগুলি সচল অবস্থায় থাকায় ওই অঞ্চল এমনিতেই ভূমিকম্পপ্রবণ। আফগানিস্তানে ভূমিকম্পের পর পরই ভারতের কাশ্মীর উপত্যকা এবং দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

—————

Releated Posts

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপ মামলায় এফআইআর ঘিরে রাজনৈতিক তরজা, কড়া ব্যবস্থার দাবি শাসক-বিরোধী উভয় শিবিরের

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): অযোধ্যার রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top