News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনগণের উন্নয়নমূলক কাজে প্রভাবশালীদের বাঁধা বরদাস্ত করা হবে না, হুশিয়ারী মেয়রের
Image

জনগণের উন্নয়নমূলক কাজে প্রভাবশালীদের বাঁধা বরদাস্ত করা হবে না, হুশিয়ারী মেয়রের

আগরতলা, ১৮ এপ্রিল : জনগণের উন্নয়নমূলক কাজে প্রভাবশালীদের বাঁধা বরদাস্ত করা হবে না। তারপরও বাঁধা দেওয়ার চেষ্টা করলে আইনি পথে হাটতে বাধ্য হবে নিগম। আজ আগরতলা আইজিএমচৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেইনের কাজ পরিদর্শনে গিয়ে এমনটাই হুশিয়ারী দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

এদিন তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আগরতলা স্মাট সিটির অধীনে আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেইনের কাজ চলছে। আসলে প্রাকৃতিক দূর্যোগে জলমগ্ন শহরে বাঁচাতেই এই উদ্যোগ নিয়ে নিগম। কিন্তু আশ্চর্যের বিষয়, সরকারি কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ ও তার পরিবার। এমনটাই অভিযোগ মেয়র দীপক মজুমদারের।

তাঁর আরও অভিযোগ, আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যে কভার যে নির্মাণ হচ্ছে তার মধ্যে বাধা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। বেশ কিছু দিন আগে ইঞ্জিনিয়ারদের কাজ করতে দিচ্ছেন না তিনি। তাই আজ ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে গিয়েছেন মেয়র।

এদিন মেয়র প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয়। তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তোয়াক্কা করা হবে না সরকার। আইনি পথে হাটতে বাধ্য হবেন বলে জানান তিনি।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top