News Flash

  • Home
  • বিনোদন
  • সানি দেওলের বিরুদ্ধে মামলা দায়ের
Image

সানি দেওলের বিরুদ্ধে মামলা দায়ের

জলন্ধর, ১৮ এপ্রিল (হি.স.): বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে মামলা দায়ের। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাট’-এর একটি দৃশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সানি দেওল, রণদীপ হুদা এবং বিনীত কুমার সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জলন্ধর পুলিশ একটি মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, ‘জাট’-এর পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজকদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা সানি দেওল, রণদীপ হুদা, বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে—ইচ্ছাকৃতভাবে ও বিদ্বেষপ্রসূত কার্যকলাপে কোনও শ্রেণির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা দণ্ডনীয় অপরাধ।

Releated Posts

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026

অস্ত্রোপচারের টেবিলেও গান, ব্যথার মধ্যেই সুর তুললেন সোনু নিগম

মুম্বই, ৯ আগস্ট (আইএএনএস): অস্ত্রোপচারের টেবিলেও গানের সুরে মেতে উঠলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। চিকিৎসার ব্যথার মধ্যেও চিকিৎসক…

ByByNews Desk Aug 9, 2026

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top