News Flash

Image

কালবৈশাখী ঝড়ে তছনছ রাজ্যের বিভিন্ন জেলা

আগরতলা, ১৭ এপ্রিল : কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিশালগড়, খোয়াই ও উদয়পুর মহকুমার বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিশাল আকৃতির গাছ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু স্থানে।

বিশালগড় মহকুমার পূর্ব লক্ষ্মীবিল শিবটিলা এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রবল ঝড়ে বাসিন্দা গাড়ি চালক হরিপদ দেবনাথের বসতঘরের উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ। ফলে ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাড়ির একটি বড় অংশ।

অন্যদিকে, উদয়পুরের উত্তর চড়িলামের মধ্যপাড়ায় বৃহস্পতিবার বিকেলে হালকা বাতাসেই একটি গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ তারের উপর। এর ফলে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে যায়।

এদিকে, খোয়াই মহকুমার বহু রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে যায়, বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। রাস্তাঘাট পরিষ্কার, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থাও নেওয়া হবে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top