News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিবেদিতা স্কুলে ফি বৃদ্ধিকে কেন্দ্র করে উত্তেজনা, বিদ্যাভারতীর কর্মকর্তার অসৌজন্যমূলক মন্তব্যে ক্ষুব্ধ অভিভাবক মহল
Image

নিবেদিতা স্কুলে ফি বৃদ্ধিকে কেন্দ্র করে উত্তেজনা, বিদ্যাভারতীর কর্মকর্তার অসৌজন্যমূলক মন্তব্যে ক্ষুব্ধ অভিভাবক মহল

কুমারঘাট, ১৭ এপ্রিল: কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম হাই স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল অভিভাবক মহল। বুধবার স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের সঙ্গে বিদ্যাভারতীর সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে উত্তেজনা চরমে পৌঁছায়, যখন আলোচনার মাঝেই বিদ্যাভারতীর ত্রিপুরা রাজ্যের কো-অর্ডিনেটর নীলমণি চক্রবর্তী এক বেপরোয়া মন্তব্য করেন।

বৈঠকে তিনি বলেন, “যদি কেউ ইচ্ছুক হন, তাহলে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে স্থানান্তরিত করে নিতে পারেন।” তাঁর এই মন্তব্যে অভিভাবকরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেন স্থানীয় সমাজসেবী বিকাশ সিন্ধু দেব, অনিমেষ সিনহা সহ কয়েকজন গার্জিয়ান ও স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে ক্ষমা চেয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়।

বিগত কয়েক সপ্তাহ ধরে স্কুলের বিদ্যুৎ বিল বাবদ ৪০০ টাকা এবং কালচারাল ফি বাবদ ১৫০ টাকা বাড়ানো নিয়ে ছাত্র-অভিভাবকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। হঠাৎ ফি বৃদ্ধি এবং স্কুল পরিচালনায় বিদ্যাভারতীর হস্তক্ষেপ নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ দেখা দেয়। দাবি উঠেছে, স্কুল পরিচালনায় বিদ্যাভারতী ট্রাস্টকে বাদ দেওয়ার।

এই সব বিষয় নিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী ২২ এপ্রিল আবারও এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাক হয়েছে স্কুল প্রাঙ্গণে, যেখানে বিধায়কের উপস্থিতিতে আলোচনা হবে বলে জানা গেছে। ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, বিদ্যুৎ বিল বাবদ ধার্য ৪০০ টাকা ফি ইতিমধ্যে কমানো হয়েছে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top